স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মেডিকেল মোড়স্থ চৌরাস্তার পিয়ার জাহান ভবনে নতুন কার্যালয়ে সাপ্তাহিক ভোলাহাট সংবাদ পত্রিকার কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে নতুন ভবনে পত্রিকাটির অফিসিয়াল কার্যক্রম শুরু উপলক্ষে বাদ মাগরিব বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে পত্রিকার উত্তরোত্তর সাফল্য, সংশ্লিষ্টদের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন সাপ্তাহিক ভোলাহাট সংবাদ-এর প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম কবির, নতুন ভবনের মালিক ও ভোলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, পত্রিকার বার্তা সম্পাদক আলি হায়দার, সাংবাদিক সুহাস, ভোলাহাট ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নাসিমুলসহ পত্রিকার সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ সময় বক্তারা বলেন, নতুন কার্যালয় থেকে সাপ্তাহিক ভোলাহাট সংবাদ আরও গতিশীলভাবে ভোলাহাটসহ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার সংবাদ, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরবে। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনের প্রত্যয় ব্যক্ত করেন তারা। উল্লেখ্য এর পূর্বে মেডিকেল মোড়ের একতা মার্কেট অফিসের কার্যক্রম পরিচালনা করা হতো।
