জব্দ তেলের গাড়ি মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের না সংবাদ সম্মেলনে কতৃপক্ষ 

ভোলাহাট উপজেলা সারা দেশ

স্টাফ রিপোর্টার :চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ভোলাহাট – শিবগঞ্জ রাস্তার সোনাজলের হিরো ইটভাটায় পাচার হওয়া জ্বালানি তেলের গাড়ি আমাদের না বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ভোলাহাট ফিলিং স্টেশন কতৃপক্ষ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ২টার দিকে মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশন কতৃপক্ষ মোঃ শাখাওয়াত হোসেন ফিলিং স্টেশনে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় লিখিত বক্তব্যে তিনি জানান, মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের নামে

সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুকে  বিভিন্ন অপপ্রচার করা হচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন,আমি স্পষ্ট ভাবে জানাতে চাই গত ২৬ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত  মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের নামে কোন তেল বরাদ্দ ছিল না। অদ্য ২৮ এপ্রিল মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের নামে তেল বরাদ্দ আছে। যা ষ্টেশনে পৌছালে ট্যাগ অফিসারের পরামর্শ মোতাবেক সরবরাহ করা হবে । যাচাই বাছাই ছাড়া সকলকে অপপ্রচার না করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *