গোমস্তাপুরে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় 

গোমস্তাপুর উপজেলা সারা দেশ

স্টাফ রিপোর্টার,গোমস্তাপুর:চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার  সন্ধ্যা সাতটায় রহনপুর তদন্ত কেন্দ্রে এই মতবিনিময়ে ওসির সাথে উপস্থিত ছিলেন রহনপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতিকুর রহমান আতিক। এ সময় সাংবাদিকদের মধ্যে  উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আযম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমেদ, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সহ-সভাপতি এরশাদ আলী, রহনপুর রিপোর্টারস ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন নাহিদ, গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, গোমস্তাপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম তালুকদার, সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদেক , গোমস্তাপুর স্মার্ট প্রেসক্লাবের সভাপতি ওয়াদুদ,সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম,এই সময় নবাগত ওসি নুরে আলম বলেন এই থানায় আইন শৃঙ্খলার উন্নয়ন, মাদক নির্মুল,বাল্য বিবাহ নিরোধ, ইভটিজিং বন্ধ করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পরে তিনি    সাংবাদিকদের  নবাগত অফিসার ইনচার্জ  ফুলের তোড়া ও কলম  দিয়ে শুভেচ্ছা জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *