রহনপুর পৌর  সভার রাস্তার কাজের  উদ্বোধন  

গোমস্তাপুর উপজেলা সারা দেশ

স্টাফ রিপোর্টার,গোমস্তাপুর : ​চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভায় শনিবার উন্নয়নমূলক কাজের  নবনির্মিত আরসিসি (RCC) রাস্তার উদ্বোধন করা হয়েছে। রহনপুর পৌরসভার রহমতপাড়া (বাগান) আর সিসি রাস্তা হতে গোরস্থানগামী এই গুরুত্বপূর্ণ রাস্তাটির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মুঃ মিজানুর রহমান।

​উদ্বোধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে সংশ্লিষ্টরা জানান, প্রায় ৩৯৩ মিটার দীর্ঘ এই রাস্তাটি নির্মাণে ব্যয় হয়েছে ৬৬ লক্ষ ৯৩ হাজার ৪৭৬ টাকা ৬৪ পয়সা। পৌর এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ‘IUGIP’ প্রকল্পের আওতায় রাস্তাটি নির্মাণ করা হয়েছে। রাস্তাটির নির্মাণকাজ সম্পন্ন হওয়ায় স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।

​রাস্তা উদ্বোধনের পরপরই উপজেলা প্রশাসন ও রহনপুর পৌরসভার যৌথ উদ্যোগে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান/২০২৬’ কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয় এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

​ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌর জামায়াতের আমীর মনিরুজ্জামান ডাবলু, সিনিয়র যুগ্ম আহবায়ক জেলা শ্রমিক দল নেতা ফেরদৌস রানা শান্ত,রহনপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক সৈয়দ আবদুল মুকিত আপেলসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পৌর কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *