গোমস্তাপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের প্রস্তুতি সভা

গোমস্তাপুর উপজেলা জাতীয় সারা দেশ

ব্যুরো প্রধান,গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহসহ ১০ম বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১০ টায় উপজেলার সভাকক্ষে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত  প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। সভায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী, রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার আলি, আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তের কর্মকর্তা, শিক্ষক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী বলেন, আগামী ১৫ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত দুইদিনব্যাপী এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার বিজ্ঞান মেলা উপজেলা চত্বরে অনুষ্ঠিত হবে। তিনি জানান, নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্ভুদ্ধ করা। বিজ্ঞান বিষয়ে আগ্রহ প্রকাশ করা। শিক্ষার্থীদের সৃজনশীল ও উদ্ভাবনী শক্তি বিকাশ, প্রযুক্তিগত উন্নয়নে অগ্রসর করা। এই মেলার বিজয়ী ৩ জন জেলা পর্যায়ে অংশ নিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *