ভোলাহাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

ভোলাহাট উপজেলা

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের ৬ জন সদস্যের নাম উল্লেখ করে ৩৫-৪০ জন সদস্যের বিরম্নদ্ধে মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সংগঠনের ভুক্তভোগী কতৃপক্ষ।

বুধবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বীরেশ্বরপুর গ্রামের বীরশ্বরপুর যুব সংঘের কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন, সংঘের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আনসারম্নল ইসলাম।

তিনি লিখিত বক্তব্যে বলেন, বীরশ্বরপুর যুব সংঘ প্রতিষ্ঠিত হওয়ার থেকে নানা সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে জড়িত হয়। বিশুদ্ধ পানি সরবরাহে নলকূপ স্থাপন, দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, বিশুদ্ধ আল কুরআন শিক্ষা প্রদান, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান। এছড়া মাদকের ছোবলে সমাজে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় ফলে মাদক প্রতিরোধে আইনী সহায়তা উদ্যোগ গ্রহণ করা হয় সংঘের পক্ষ থেকে।

স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় সম্প্রতি বেশ কিছু মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের ধরে সামাজিক ভাবে পুলিশের উপস্থিতিতে সতর্ক করা হয় এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান হয়। স্বাভাবিক জীবনে ফিরতে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পদক্ষেপ নেওয়া হয়।

তিনি বক্তব্যে বলেন, আমাদের এ সংঘে ৩’শ ৫১ জন সদস্য সমাজের উন্নয়নে স্বেচ্ছাশ্রম দিতে গিয়ে উপজেলার কুমিরজান গ্রামের মোঃ দুরুল হোদার ছেলে মাদক ব্যবসায়ী সফিকুল ইসলাম বাদি ও সেবনকারীদের স্বাক্ষী করে গত ২ এপ্রিল ভোলাহাট থানায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩৫ থেকে ৪০ জনের নামে মিথ্যা মামলা দায়ের করেন। পুলিশ প্রশাসনের সহযোগিতায় সামাজিক উন্নয়নের কাজ করতে গিয়ে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংঘের পরিচালক মোঃ মোমিন ইসলাম, সভাপতি মোঃ আলমগীর, সেক্রেটারি মোঃ আলমগীর, মোঃ শাহাদাত হোসেন, উপদেষ্টা মোঃ একরামুল হকসহ সংঘের শতাধিক সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *