ব্যুরো প্রধান,গোমস্তাপুর: রহনপুর জনতা উচ্চ বিদ্যালয়ের এসএসসি (ভোক) পরিক্ষার্থীদের বিদায় নবাগতদের বরন ও বার্ষিক পুরস্কার বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য ষকে সংবর্ধনা ও অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারি গনের বিদায়
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার সকাল দশটায় স্কুলের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রাধান শিক্ষক ফজলুল করিম । প্রাধান অতিথি ছিলেন চাঁপাই নবাবগঞ্জ -২ আসনের সংসদ সদস্য ড.মু. মিজানুর রহমান। বক্তব্য রাখেন রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, নওদা মিশন ইনচার্জ ও স্কুলের সভাপতি ফাদর সুশান্ত ডি কস্তা, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান, রহনপুর পৌর জামায়াতে ইসলামীর আমির মনিরুজ্জামান ডাবলু, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য নজরুল ইসলাম, সুপ্রিম কোর্টের এড্যভোকেট মারুফুল ইসলাম, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, শিক্ষক শরিফুল ইসলাম, অবসরপ্রাপ্ত কর্মচারি আমিনুল ইসলাম, মানপত্র পাট করেন শিক্ষার্থী শিয়াম ও শিখা। আলোচনা শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
