স্টাফ রিপোর্টার,গোমস্তাপুর: গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুরে এলাকার সচেতন সমাজের উদ্যোগে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার সকাল এগারোটায় বংপুর মোড়ে এই মানববন্ধনে সভাপতিত্ব করেন অবঃ এস আই ইসমাইল হোসেন। বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর রহনপুর ইউনিয়ন আমির জামাল উদ্দিন, সমাজ সেবি দেলোয়ার হোসেন, সাদিকুল ইসলাম টুটুল, বিএনপি নেতা রকি, শহিদুল ইসলাম, শিক্ষক মনিরুল ইসলাম প্রামুখ। বক্তারা বলেন এই বংপুরে যারা মাদক বিক্রি করে ও খায় তাদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না আজ থেকে অভিযান চলবে। মনা ঠাকুরের মদের ভাটি থেকে বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান হিসেবে মদ বিক্রি হয় সেটিও বন্ধ না হলে মদের ভাটি বন্ধ করে দেওয়া হবে
