ভোলাহাটে বিশিষ্ট ব্যবসায়ী রোফজুল হকের মৃত্যু 

ভোলাহাট উপজেলা সারা দেশ

স্টাফ রিপোর্টার: ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়ন অন্তর্গত ঘাই- বাড়ি গ্রামের মৃত: একবর আলীর ছেলে বিশিষ্ট ব্যবসায়ী রোফজুল হক (৭০) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২৯ মার্চ বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা শ্যামলী হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 ৩০ মার্চ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঘাইবাড়ি  কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয় ।

তিনি স্ত্রী তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভোলাহাট সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ গোলাম কবির। জানাজায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান মোঃ লোকমান আলীসহ স্থানীয় সুধী উপস্থিত ছিলেন। মরহুম রোফজুল হক ঢাকায় কাঁচা ফল, সবজির ব্যবসা করতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *