ব্যুরো প্রধান,গোমস্তাপুর:গোমস্তাপুর উপজেলার অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ইঞ্জিনিয়ার এম ফেরদৌস খোকন।
বৃহস্পতিবার তিনটায় রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার অসিম ফিরোজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,রহনপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা সাজ্জাদ আলী, ওলিউল্লাহ আহমেদ, শিক্ষক সেরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফেরদৌস খোকন তার বক্তব্যে বলেন, ঈদ মানেই আনন্দ, তবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কাছে এই আনন্দ অনেক সময় ম্লান হয়ে থাকে। আমি মনে করি সামর্থ্যবান প্রত্যেকের উচিত নিজের আনন্দের কিছুটা অংশ অসহায় প্রতিবেশীর সাথে ভাগ করে নেওয়া। রহনপুরের মাটি ও মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। যতদিন বেঁচে আছি সাধ্যমতো সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।উপহার পেয়ে আনন্দিত এক বৃদ্ধা জানান, “বাজারে সবকিছুর যে দাম তাতে এবার সেমাই-চিনি কেনাই মুশকিল ছিল। খোকন বাবা প্রতি বছর আমাদের খোঁজ নেন। আলহামদুলিল্লাহ এবারও নিয়েছেন। আল্লাহ তার মঙ্গল করুন।রহনপুরে মোট ১ হাজার ৭ শত অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।
