স্টাফ রিপোর্টার,গোমস্তাপুর: গোমস্তাপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল দশটায় উপজেলা সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি উম্মে সালমা রুমা, অফিসার ইনচার্জ গোমস্তাপুর আব্দুল বারিক, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুর রহিম, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স প্রতিনিধি রাকিব উদ্দিন, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, পার্বতীপুর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রকৌশলী আছহাবুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, রহনপুর রিপোর্টাস ক্লাব সভাপতি নাহিদ ইসলাম সহ অফিসের কর্মকর্তাবৃন্দ প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ। সভায় আগামী ঈদুল ফিতরের ছুটির মধ্যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেজন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।
