নাচোলে নবনির্বাচিত এমপি ড.মিজানুর রহমানের সৌজন্য সাক্ষাত

নাচোল উপজেলা রাজনীতি সারা দেশ

স্টাফ রিপোর্টার, নাচোল: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত জামায়াতের এমপি ড. মু. মিজানুর রহমানের সাথে নেতা-কর্মীদের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে ডাকবাংলো চত্বরে উপজেলা ও পৌর শাখার নেতা-কর্মীদের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর ইয়াকুব আলী, সেক্রেটারী মাওঃ মোবারক হোসেন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী ইয়াহ্ইয়া খালেদ, ঢাকা উত্তরা থানা আমীর ইব্রাহীম খলিল, পৌর আমীর মনিরুল ইসলাম, নায়েবে আমীর রফিকুল ইসলাম ও নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক সহ নাচোল উপজেলা ও পৌর জামাত ইসলামীর বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীও সাধারণ লোকজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *