ভোলাহাটে মহিলা মাদ্রাসার পূর্তি অনুষ্ঠান 

ভোলাহাট উপজেলা শিক্ষা সারা দেশ

স্টাফ রিপোর্টার:চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার হাফেজা  মারকাজুল কুরআন মহিলা মাদ্রাসার ২ বছর পূর্তি উপলক্ষে বাৎসরিক প্রতিযোগিতার আয়োজন করা হয় ।

সোমবার (২ফ্রেরুয়ারি) প্রধান বিচারক ও সভাপতিত্ব করেন বজরাটেক দারুস সালাম মাদ্রাসার মুহতামিম

ক্বারী মাওলানা মোঃ জিয়াউর রহমান। ময়ামারি মোড়ে অবস্থিত মাদ্রাসার ভিতরে বিকেল থেকে রাত দশটা পর্যন্ত চলে আয়োজিত অনুষ্ঠানের কার্যক্রম।

 প্রতিযোগিতায় মাদ্রাসার ছাত্রীরা কোরআন তেলাওয়াত ও গজলে ৪ টি গ্রুপে ৫০ জন  অংশগ্রহণ করেন এবং প্রত্যেক গ্রুপের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারিদের ক্রেস্ট পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন,আলিসাহাসপুর কাশফুল কুরআন মাদ্রাসা মুহতামিম হাফেজ মাওলানা মুফতি আজমালুল হক, গোহালবাড়ি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মাসুদুর রহমান আজহারী নায়েব, ধরমপুর কওমি মাদ্রাসার হাফেজ মাওলানা তাফসির মুহতামিম।

এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক মোঃ গোলাম কবির, মাওলানা দুরুল হুদা, মাওলানা বাসিরুউদ্দিন, মাওলানা বদরুজ্জামান,

মাওলানা সহাইল আহমেদ , মাওলানা আজিজুল ইসলাম, মাওলানা মনিরুল ইসলাম

মাওলানা মাইনুল ইসলাম , মাওলানা আব্দুল কাদির

ও অভিভাবক অভিভাবিকা বৃন্দ।

 অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার প্রধান শিক্ষকগণ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ভোলাহাট উপজেলার মধ্যে মহিলাদের দিন শিক্ষার জন্য মারকাজুল কুরআন মহিলা মাদ্রাসা হলো নির্ভরযোগ্য একটি ভালো মানের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এখানে ইসলাম ও আধুনিক শিক্ষা প্রদান করে।

স্বাগত বক্তব্যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা হাফেজ মোঃ আব্দুস সামাদ বলেন, এ মাদ্রাসায় আরবি শিক্ষার পাশাপাশি বাংলা অংক ইংরেজি এবং সাধারণ জ্ঞান শিক্ষা দেওয়া হয়।

শেষে পুরস্কার বিতরণ করা হয় এবং অনুষ্ঠানের সভাপতি ও প্রতিযোগিতার প্রধান বিচারক ক্বারী মাওলানা জিয়াউর রহমানের বিশেষ দোয়ার মাধ্যমে  শেষ হয়। উল্লেখ্য প্রতিষ্ঠানটি উপজেলার দলদলী ইউনিয়নের ময়ামারী মোড়  ঈদগাহ গেট সংলগ্ন একটি ভাড়া বাসায় ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের ২ তারিখ থেকে যাত্রা শুরু করে। এখন প্রায় ৫০জন ছাত্রী এ মাদ্রাসায় অধ্যয়নরত আছেন। মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেন হাফেজ মোঃ আব্দুস সামাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *