স্টাফ রিপোর্টার: ভোলাহাট উপজেলার পোল্লাডাঙ্গা নতুন হাজিপাড়া গ্রামের মৃত আনেস আলীর ছেলে মো:আহসান হাবিব ফটিক (৫৫) জিন্নাহনগর গ্রামের মৃত:শওকাত আলীর মেয়ে জামাই [রুলি বেগমের স্বামী] স্বপন, হৃদয় ও সানজিদা নাজনিনের আব্বা ২৮ অক্টোবর রবিবার রাত পৌনে ১১ টার দিকে দীর্ঘদিন অসুস্থ থাকার পর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার নামাজে জানাজা সোমবার পোল্লাডাঙ্গা কেন্দ্রীয় গোরস্থানে সকাল সাড়ে ১০ টার সময় অনুষ্ঠিত হবে।।
প্রসঙ্গত উল্লেখ্য : মৃত আহসান হাবিব ফটিক হাজিপাড়া গ্রামে বসবাস করতো । মহানন্দা নদীর গর্ভে উদ্বাস্ত হয়ে যাবার কারণে নতুন হাজিপাড়া গ্রামে আবাস গড়ে।।
মৃত্যুকালে স্ত্রী ২ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
