ভোলাহাটে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাতীয় ভোলাহাট উপজেলা রাজনীতি সারা দেশ

স্টাফ রিপোর্টার:চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কলেজ মোড়ে পৃথক পৃথকভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলেজ মোড়স্থল দলীয় কার্যালয়ে  উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহতাব উদ্দিনের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহসম্পাদক এবং সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  আব্দুল কাদের, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ বেলাল উদ্দিন, সদস্য সচিব মোঃ মনসুর আলী, উপজেলা বিএনপি মহিলা নেত্রী ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরশ রেখা, জামবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আফাজুদ্দিন পানু মিয়া, দলদলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আলাউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আব্দুস সামাদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ মহসিন আরাফাত সানিসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *