স্টাফ রিপোর্টার: ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানী জর্জের সভাপতিত্বে ভোলাহাট উপজেলা ফায়ার সার্ভিসের পাশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও দলদলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু, বিএনপির সাবেক কোষাধক্ষ্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান, গোহালবাড়ি ইউনিয়ন সভাপতি মোঃ রহমত আলী, দলদলী ইউনিয়ন সভাপতি মোতালেব হোসেন মাস্টার, জামবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সদস্য মোঃ জুবায়ের আহমেদ, ভোলাহাট উপজেলা যুবদল সদস্য বিএম রুবেল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য আব্দুল আজিম, ভোলাহাট উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মোহাম্মদ মাসুদ রানাসহ অন্যরা।
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় দলের রাজনৈতিক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়।
