গোমস্তাপুরে  মহান মে দিবস পালিত

গোমস্তাপুর উপজেলা আন্তার্জাতিক সারা দেশ

ব্যুরো প্রধান,​গোমস্তাপুর:”দুনিয়ার মজদুর, এক হও এক হও”—এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার  সকালে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব), গোমস্তাপুর উপজেলা শাখার(রেজিঃ নং- বি-১৯৭১) এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।​​সকালে উপজেলার রহনপুর বাগদুয়ার পাড়া কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা শুরু হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালিতে ইমারত নির্মাণ কাজের সাথে যুক্ত শত শত শ্রমিক তাদের অধিকার আদায়ের দাবিতে ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। র‍্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন ইনসাব সভাপতি মো: সায়েদ আলী, সাধারণ সম্পাদক, আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক তাজামুল হক তজু,কার্যকারি সদস্য আকতারুজ্জামান, সদস্য নাজিম আকতার মাসুম,সভায়  মে দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন শ্রমিকদের ৮ ঘণ্টা কাজের অধিকার নিশ্চিত করতে হবে।​নিরাপদ কর্মপরিবেশ এবং ন্যায্য মজুরি প্রদান করতে হবে।​নির্মাণ শ্রমিকদের পেশাগত ঝুঁকি মোকাবিলায় বীমা ও সরকারি সহায়তার দাবি জানানো হয়।​ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব)-এর উপজেলা শাখার নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “ইমারত নির্মাণ শ্রমিকরা দেশের অবকাঠামো উন্নয়নে মেরুদণ্ড হিসেবে কাজ করছে। আমাদের ঐক্যই আমাদের শক্তি। আজ আমরা শপথ নিচ্ছি, সকল প্রকার শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে ইনসাব রাজপথে ঐক্যবদ্ধ থাকবে। বক্তব্য শেষে শ্রমিকদের সার্বিক কল্যাণ দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে ও মৃত্যু শ্রমিকদের আত্মার মাগফেরাত করে বিশেষ দোয়া করা হয়। এছাড়া  বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন  আয়োজিত র‍্যালী ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি । বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ গোমস্তাপুর নুরে আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আনোয়ারুল ইসলাম , জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য  তরিকুল ইসলাম বকুল , রহনপুর পৌর আমির মনিরুজ্জামান ডাবলু, হাবিবুল্লাহ হাবিব  প্রমুখ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল একটি র‍্যালী রহনপুর কলেজ মোড় থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে শেষ হয় এখানে বক্তব্য রাখেন বিএনপি নেতা আশরাফুল ইসলাম, শ্রমিক দলের আহ্বায়ক মাহমুদুল হাসান মামুন প্রামুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *