ব্যুরো প্রধান,গোমস্তাপুর:পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ শ্লোগান কে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শুভ উদ্বোধন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল দশটায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের হল রুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাস্তবায়নে সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল হামিদ। বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ গোমস্তাপুর নুরে আলম, পরিবার পরিকল্পনা অফিসার ভারপ্রাপ্ত তারেক আব্দুল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল আলিম সাংবাদিক আলাউদ্দিন পারভেজ প্রমুখ। এছাড়া আবাসিক মেডিকেল অফিসার, সাংবাদিক বৃন্দ, নার্স ও কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
