গোমস্তাপুরে কৃষি প্রণোদনা বিতরণ  

গোমস্তাপুর উপজেলা অর্থনীতি কৃষি সারা দেশ

নূর মোহাম্মদ, গোমস্তাপুর: গোমস্তাপুর উপজেলায়  ২০২৫ – ২৬ অর্থ বছরের কৃষি পুনর্বাসন / প্রণোদনা সহায়তা খাতে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ কন্দ ও হলুদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে  বিনামূল্যে বীজ কন্দ, রাসায়নিক সার, বালাইনাশক  ও অন্যান্য উপকরণ বিতরণের  উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস হতে   বৃহস্পতিবার সকাল দশ টায় উপজেলা চত্বরে  উদ্বোধন করা হয় । সার বীজ বিতরণ উদ্বোধন করেন  উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। উপস্থিত ছিলেন  সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা রুমি, উপজেলা কৃষি অফিসার  সাকলাইন হোসেন , উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা  গানিউল হক, ইব্রাহিম খলিল , আল ফুয়াদ, আব্দুর রাকিব, তৌহিদুল ইসলাম  বুলেট প্রমুখ। মোট ২৫ জন  প্রান্তিক কৃষকদের মাঝে এই প্রণোদনা  বিতরণ করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *