স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের পূর্ব সাহেব গ্রামের শফিকুল ইসলাম ও পারভীন বেগম দম্পত্তির একমাত্র শিশু সন্তান নিখোঁজের তিন মাসেও সন্ধান মেলেনি।
শিশু সৌরভ আহমেদ জয় ওরফে পারভেজ (১৩) গত (১৮ আগষ্ট ) সন্ধ্যা সাতটার সময় চৌডালা ইউনিয়নের পূর্ব সাহেবগ্রাম থেকে নিখোঁজ হয়।নিখোঁজের ৩ মাস পার হলেও ছেলে সন্তানের কোন খোঁজ না পেয়ে পারভেজের বাবা মা আত্মীয় স্বজনের কান্না যেনো থামছেই না। তাদের শিশু সন্তান পারভেজ বেঁচে আছে না কেউ মেরে ফেলেছে এ দুঃশ্চিন্তায় দিন কাটছে এ দম্পতির।
শিশু নিখোঁজের গোমস্তাপুর থানার গত ১০ সেপ্টেম্বর একটি জিডি করা হয় যার নং-৫০৮।
এই বিষয়ে জিডির তদন্তকারী কর্মকর্তা এস আই জেনারুল ইসলাম জানান বাচ্চাটিকে সন্ধানের কাজ আমরা চালিয়ে যাচ্ছি। তার সন্ধান পাওয়া গেলে তদন্ত কর্মকর্তা এস আই জেনারুল ইসলাম গোমস্তাপুর থানা মোবাইল নং-০১৭৪১-১৯১৭১৭ অথবা ছেলের বাবা শফিকুল ইসলাম ও ছেলের দাদা আব্দুল আলিমের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন। সন্ধানন্দাতাকে সম্মানিত ও পুরস্কৃত করার হবে বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে।
