স্টাফ রিপোর্টার :চাঁপাইনবাবগঞ্জ-২(ভোলাহাট ,গোমস্তাপুর ও নাচোল)আসনের ধানের শীষের প্রার্থীর বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ফ্রেব্রুয়ারি ) বিকেল তিনটার দিকে ভোলাহাট রামেশ্বর হাই স্কুল মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহাতাব উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম । উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপির একান্ত সহকারী কায়সার আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল ইসলাম সেন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম তুহিন, জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আশাদুল্লাহ আহমদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ বাবর আলী বিশ্বাস, উপজেলা বিএনপির নেতা ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কাউসারুল ইসলাম রনজু, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ বেলাল উদ্দিন, সদস্য সচিব মোঃ মনসুর আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিজানুর রহমান মিজু, মহিলা নেত্রী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরশ রেখা, বিএনপি নেতা ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সোবহান মাষ্টার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটু, প্রভাষক আল হেলালসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। বক্তারা আগামী বারো তারিখ ভোট কেন্দ্রে গিয়ে সকলকে ভোট দেওয়ার আহবান জানান।
