বীর মুক্তিযোদ্ধা মেশের আলী মারা গেছেন 

ভোলাহাট উপজেলা জাতীয় সারা দেশ

স্টাফ রিপোর্টার: ভোলাহাট উপজেলার পোল্লাডাংগা কাশ্মীরপাড়া গ্রামের মৃত খোশ মোহাম্মদের ছেলে বীর মুক্তিযোদ্ধা মেশের আলী মারা গেছেন। তিনি অসুস্থ হয়ে ৬ আগষ্ট ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় আজ ৭ আগষ্ট সন্ধ্যা ৭ টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি বিয়ে করেননি। তাঁর চার ভাই আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর নামাজে জানাজা ৮ আগষ্ট বেলা ১১ টায় পোল্লাডাংগা কবরস্থানে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *