ভোলাহাটে ফেনসিডিলসহ একজন গ্রেফতার 

জাতীয় ভোলাহাট উপজেলা সারা দেশ

স্টাফ রিপোর্টার:পুলিশ সুপারের নির্দেশনায় ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিকের নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ৪আগষ্ট রাত সোয়া ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার হাউসপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। এসময় মোঃ আলাউদ্দিন আলার ছেলে মাদক ব্যবসায়ী মোঃ সাইদুল ইসলাম (২৫) এর বাড়ি থেকে ১’শ ৩৫ বোতল  ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিক জানান, মাদকদ্রব্যের বিশেষ অভিযানে পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান পরিচালনা করে এ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করে হয়েছে। তিনি বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *