গোমস্তাপুরে রোকনপুর পূর্ণভবা ফুটবল টুর্নামেন্ট চূড়ান্ত খেলা অনুষ্ঠিত

খেলা গোমস্তাপুর উপজেলা সারা দেশ

নুর মোহাম্মদ, গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে রোকনপুর পূর্ণ ভবা ফুটবল টুর্নামেন্ট/২৬  জমকালো আয়োজনের মধ্য দিয়ে চূড়ান্ত ম্যাচ  অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল পাঁচটায় চূড়ান্ত খেলায় সভাপতিত্ব করেন রোকনপুর পূর্ণভাবে ফুটবল কমিটির সভাপতি মোঃ নাসির উদ্দিন মাস্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা  উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  আশরাফ হোসেন আলীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ কর্মকর্তা বদিউজ্জামান সেলিম, স্বাস্থ্য কর্মকর্তা ইয়াকুব আলী,এস,জে,আর, কমিউনিকেশন টেকনোলজি রাজিবুল ইসলাম তিতুমীর, প্রতিষ্ঠাতা পরিচালক রোকনপুর সাহিত্য সমাজ  নাজির হোসেন, ব্যাংক কর্মকর্তা জালাল উদ্দিন, উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ আলী

, রাধানগর ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য নুরুল ইসলাম, মিঠন আলী,  সিরাজুল ইসলাম প্রমুখ।খেলায় বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য দর্শক উপস্থিত থেকে চূড়ান্ত ম্যাচ উপভোগ করেন। খেলা শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেন।টুর্নামেন্টের আয়োজকরা জানান, এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সামাজিক সম্প্রীতি জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। খেলায়,বিজয়ী দল পোরশা উপজেলার  কোচন্না ফুটবল একাদশ দল ৩   রানারআপ কুসুমকুন্ডা ফুটবল একাদশ দল ২ গোলে খেলার সমাপ্তি হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *