ভোলাহাটে বিনামূল্যে সার ও বীজ বিতরণ 

কৃষি ভোলাহাট উপজেলা সারা দেশ

স্টাফ রিপোর্টার:চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের বিনামূল্যে সার ও বীজ বিতরণের হয়েছে।

 ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে খরিপ মৌসুমে উফশী আউশ ধান, গ্রীষ্মকালীন মুগ, গ্রীষ্মকালীন তিল  উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার কৃষি প্রণোদনা হিসেবে দেওয়া হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সবুজ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাঈমা তাবাসসুম,  সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, জনস্বাস্থ্যের উপ সহকারী প্রকৌশলী আজমীর শেখ, বিএমডিএ সহকারী প্রকৌশলী লোকমান হাকিম, হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম কবিরাজসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।এসময় উফশী আউশ ৪ হাজার জন কৃষকের প্রতিজনকে দেওয়া হয়েছে- ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি।গ্রীষ্মকালীন মুগ ৪০ জনের প্রতিজনকে দেওয়া হয়েছে- ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি। গ্রীষ্মকালীন তিল ৫০ জনের প্রতিজনকে দেওয়া হয়েছে- ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *