স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার পোল্লাডাংগা ঈদগাহ পাড়ায় আগুনে পুড়ে শেষ হয়ে গেছে চার পরিবার।
রবিবার (১৫ ফ্রেব্রুয়ারি) দুপুর পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, দুপুর পৌনে দুইটার দিকে জিয়াউর রহমানের শুয়ার ঘরে মোবাইল ফোন চার্জে থাকা অবস্থায় আগুন লেগে মুহূর্তেই আগুন ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এসময় বাড়ির সদস্যদের চিৎকারে গ্রামের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় এবং স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে টিম লিডার স্টেশন অফিসার ( ভারপ্রাপ্ত) শ্রীকৃষ্ণ প্রসাদ তলাপাত্র দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে চার পরিবারের সর্বস্বান্ত হয়ে গেছে। মৃত্যু রাইনুদ্দীনের ছেলে জিয়াউর রহমান, তারা, মৃত এস্তাব আলীর স্ত্রী চাঁন্দ ও ছেলে তরিকুলের বাড়ির সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত জিয়াউরের বড় ভাই রফিকুল ইসলাম বলেন, জিয়াউর ব্যবসার নগদ প্রায় ১০ লাখ টাকা অপর ভাই তারা ঋণের দেড় লাখ ও ঢাকা থেকে কাজ করে নগদ ৫০ হাজার টাকা নিয়ে এসেছিল বাড়ি করার জন্য কিন্তু সবগুলোই পুড়ে নিঃস্ব হয়ে গেছে। সব মিলিয়ে চার পরিবারের প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ভুক্তভোগী পরিবারগুলো। এদিকে ফায়ার সার্ভিসের স্টিম লিডার স্টেশন অফিসার ( ভারপ্রাপ্ত) শ্রীকৃষ্ণ প্রসাদ তলাপাত্র বলেন, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শক সার্কিট থেকে হয়েছে। তিনি বলেন, প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৯ লাখ ধারনা করা হচ্ছে এবং উদ্ধার করা হয়েছে ১৫ লাখ টাকা। খবর পেয়ে স্থানীয় জামায়াত নেতারা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী পরিবারগুলোকে শান্তনা দেন।
