ব্যুরো প্রধান,গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আঁখি খাতুন নামে ১১ বছর বয়সী এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গ্রাম শিবরামপুরে এ ঘটনা ঘটে। শিশু ঐ গ্রামের হাসান আলীর মেয়ে। পুলিশ জানায়, বাবা -মার উপর রাগ করে শিশুটি ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।বিষয়টি নিশ্চিত করে ওসি নুরে আলম জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় রাতে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
