গোমস্তাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 

গোমস্তাপুর উপজেলা শিক্ষা সারা দেশ

স্টাফ রিপোর্টার,গোমস্তাপুর : গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত কৃতি  শিক্ষার্থীদের  সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বাংগাবাড়ি স্কুল ও কলেজের হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন   বাংগাবাড়ি উন্নয়ন ফাউন্ডেশন সভাপতি মোঃ মোস্তাকিম। অতিথি ছিলেন ,রাজশাহী মহিলা সরকারি  কলেজের সহকারী অধ্যাপক ড. রবিউল ইসলাম, পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোঃ গোলাম সাদেক, এডি গুরুপের ম্যানেজিং ডিরেক্টর মোঃ সুমন, সাপাহার উপজেলা মৎস্য অফিসার মোঃ শামীম রেজা, নাচোল বাইলকাপাড়া মাদ্রাসা সহকারী শিক্ষক গোলাম কবির, রহনপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, বাংগাবাড়ি স্কুল ও কলেজর অধ্যক্ষ মোস্তফা কামাল, বাংগাবাড়ি উন্নয়ন ফাউন্ডেশন সম্পাদক  আল মামুন  সাদ্দাম প্রমুখ। ৫ম, ৮ম শ্রেণীর বৃত্তি প্রাপ্ত ও এস এসসিতে জিপিএ ফাইভ প্রাপ্ত মোট ২৭ জন কে সংবর্ধনা দেওয়া হয় এবং ক্রেস্ট  প্রদান ও ১৮ জনকে  মেধা তালিকায় ক্রেস্ট  প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *