এরশাদ আলী,গোমস্তাপুর: নানার সাথে তাফসির মাহফিল শুনতে এসে নাতনি নিখোঁজ হয়েছে । ঘটনাটি ঘটেছে গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নের মকরমপুরে। শুক্রবার রাতে মকরমপুরে তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে তার বোনের বাড়িতে নানার সাথে তাফসির মাহফিলে আসে ছোট শিশুটি। কিন্তু সে গতকাল শুক্রবার বিকেল চারটায় বাড়ি থেকে নিখোঁজ হয়। ঘটনার পর মেয়েটির নানা গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি নং ১৯৩, তারিখ – ০৪- ০৪- ২০২৬। মেয়েটির নাম শরিফা খাতুন, বয়স ৬ বছর পিতাঃ শহীদুল ইসলাম , ঠিকানা বাংগাবাড়ি, যোগিবাড়ি, থানা গোমস্তাপুর, জেলা চাঁপাইনবাবগঞ্জ। শনিবার বিকেল গোমস্তাপুর থানার এ,এস, আই মতিন ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স গোমস্তাপুর তারা ঘটনাস্থলে খোঁজাখুঁজি করে পাননি। এ বিষয়ে গোমস্তাপুর থানার এ,এস, আই মতিন জানান আমরা বিভিন্নভাবে মেয়েটাকে উদ্ধার করার জন্য চেষ্টা করছি। যদি কেউ মেয়েটি খোঁজ পান তাহলে উল্লেখিত ০১৭৬৫৬১৫১৫৭, ০১৮৭৩২৬০৩৫৩ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
